Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে ট্রলারডুবি: শিশুর মৃত্যু, নিখোঁজ মা দুর্ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জনপথ ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় আট বছর বয়সী শিশু অর্পিতা বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা রিনা বেপারী (৩৫) এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর। এ সময় তিনি উদ্ধার অভিযান ও দুর্ঘটনার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী বলেন, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জেলা প্রশাসন তদন্ত করে দেখবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনায় নিহত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল ছিল। অতিরিক্ত যাত্রী ও মালামালের চাপে ট্রলারটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হন।
তবে নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের রিনা বেপারী ও তাঁর মেয়ে অর্পিতা নিখোঁজ হন। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অর্পিতার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার পর্যন্ত তাঁর মা রিনার সন্ধান পাওয়া যায়নি।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিব এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

পিরোজপুরে পর্যটন, দুর্যোগ ও সামাজিক নিরাপত্তা নিয়ে তিন গুরুত্বপূর্ণ সভা

প্রধানমন্ত্রীর হাত থেকে অবসর সুবিধার চেক নিলেন শিক্ষক নেতা ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত শেখ রিয়াজ উদ্দিন রানা:  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদ

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্য নিহত

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

পিরোজপুরে ৩ বছর ধরে অর্ধনির্মিত সাইক্লোন সেন্টার পরিদর্শনে কাজী রওনাকুল ইসলাম টিপু, দ্রুত কাজ শেষের আশ্বাস

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজামুদ্দিন খাল পরিষ্কার, মশকনিধন অভিযান

পিরোজপুরে প্রতিবন্ধী সেবার মানোন্নয়নে জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত, ৩০ প্রতিবন্ধী পাচ্ছেন হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাইসাইকেল