Wednesday , 1 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জুলাই শুধু একটি মাস নয়, গণতান্ত্রিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক: মাসুদ সাঈদী

ডেস্ক নিউজ: পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, জুলাই বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক। তিনি বলেন, এটি কেবল একটি মাসের নাম নয়; বরং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও প্রতিরোধের প্রতীক।

বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মাসুদ সাঈদী দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময়ে গুম, খুন, গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক মামলার মতো নানা ঘটনার পাশাপাশি ২৮ অক্টোবরের পল্টন, পিলখানা, শাপলা চত্বর এবং ২৮ ফেব্রুয়ারির বিভিন্ন ঘটনাসহ বহু আত্মত্যাগের ধারাবাহিকতাকেই তিনি ‘জুলাইয়ের চেতনা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, তাঁর বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা ও বিএনপির এক নেতার মৃত্যুদণ্ড কার্যকরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে ইতিহাসে বিবেচিত হবে।
সংসদ সদস্য বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও দীর্ঘ আন্দোলনের চেতনাকে কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। এই চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
বিবৃতিতে মাসুদ সাঈদী দেশের শান্তি, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও শিশু রামিশা হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

ডিসি সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের উত্থাপিত দাবির ইতিবাচক ফল, ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্তে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জেলার বিভিন্ন স্থানে লাগানো হবে বনজ-ফলজ গাছ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা