Thursday , 17 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পজেটিভ পিরোজপুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জনপথ ডেস্ক : অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ভোটের মাধ্যমে ইতিপূর্বে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি, মোঃ নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক এবং ফয়সাল সেখকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ১ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের ভোটে তিনটি গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব নির্বাচন করা হয়।
এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পিরোজপুরে পজেটিভ পিরোজপুরের অস্থায়ী কার্যালয়ে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে উপদেষ্টা হিসেবে থাকবেন পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, আব্দুল্লাহ আল জুবায়ের মামুন ও রিফাদুল ইসলাম (রুবেল); সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী; সহ-সাংগঠনিক সম্পাদক আঃ আলীম খান; কোষাধ্যক্ষ মোঃ সিরাজ খান আরিফ; দপ্তর সম্পাদক সৈয়দ আল রাজী জোহা; সমাজকল্যাণ সম্পাদক আল মামুন সেখ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তাইজুল ইসলাম খান এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সারাফাত জামান নিউটন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ মাঈনুল ইসলাম ও মোঃ ওবায়দুল্লাহ সেখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, বিগত বছরে ‘পজেটিভ পিরোজপুর’ সংগঠনটি ‘সকল ভালো কাজের সাথে আমরা’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের স্মরণসভা ও দোয়া

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

ডিবি পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

কন্যাদের সাফল্যে গর্বিত মায়েরা, পাড়েরহাট বালিকা বিদ্যালয়ে ব্যতিক্রমী সংবর্ধনা

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল, শৃঙ্খলা জোরদারের নির্দেশ আইজিপির

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ