Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’, ফিরল হারিয়ে যাওয়া চিঠির আবেগ

জনপথ ডেস্ক : ডিজিটাল মাধ্যমের দ্রুত বিস্তারে হারিয়ে যেতে বসেছে চিঠি লেখার ঐতিহ্য, হাতের লেখার মাধুর্য আর প্রিয়জনের কাছে মনের অনুভূতি প্রকাশের চিরচেনা মাধ্যম। সেই হারিয়ে যাওয়া চিঠির আবেগ, ঐতিহ্য ও শিল্পিত রূপ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পটুয়াখালীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘চিঠি উৎসব’।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত প্রাঙ্গণ’-এর উদ্যোগে পটুয়াখালী স্কাইলার্ক স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। নানা আয়োজন, প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
মুক্ত প্রাঙ্গণের যুগ্ম প্রধান সমন্বয়কারী ঈশিতার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য জুবায়ের মামুন, লুতফুল বারি পান্না ও জাবিদুল হক খান ইকবাল, প্রধান সমন্বয়কারী মুশফিকুর রহমান তুহিন এবং যুগ্ম প্রধান সমন্বয়কারী ওমর ফারুক।
আয়োজকরা জানান, চিঠি উৎসব উপলক্ষে টানা এক মাস ধরে চিঠি লেখার কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সের মোট ৬০ জন প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিযোগীদের জমা দেওয়া চিঠি চুলচেরা মূল্যায়নের মাধ্যমে তিনটি পৃথক ক্যাটাগরিতে সেরা ৩০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে উৎসবের সমাপনী পর্বে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। প্রযুক্তির যুগে চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টিতে ‘চিঠি উৎসব’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ

খুলনায় মঙ্গলবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩

পিরোজপুরে দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্ত বাবা

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

ঐতিহাসিক ভোটে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক