Friday , 3 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ইতালির তৈরি একটি Pietro Beretta 7.65 বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার, এসআই রাধা রমন ভৌমিক, এসআই কামরুল, কনস্টেবল জসিমসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল।
অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মো. আল-আমিন শেখ (২৬)-কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পুলিশকে জানান, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রি করা হয়েছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালায়। সেখানে শুক্রবার (৩ জুলাই) ভোর ৬ টায় আলী হোসেন (৪০)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ইতালির তৈরি একটি Pietro Beretta 7.65 বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি ইতালিতে তৈরি Pietro Beretta 7.65 পিস্তল, যা অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

নতুন ফিচার আনছে জেমিনি

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

ডেঙ্গুতে পিরোজপুরের রেকর্ড, হাসপাতালে রোগীর ঠাঁই মেঝেতে

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩