Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের দুই শিক্ষার্থী

মনিরুল ইসলাম চৌধুরী :
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বরিশাল বিভাগীয় পর্যায়ে দুটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে পিরোজপুরের হযরত আলী (রাঃ) হিফজ ও নূরানী মাদ্রাসার দুই শিক্ষার্থী। তাদের এ অসামান্য সাফল্যে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বরিশাল বিভাগীয় পর্যায়ে ৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. সাদ উদ্দিন এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয় মো. আব্দুল্লাহ। দুই শিক্ষার্থীর এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার নির্বাহী সহসভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ানগরের বালিপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শামসুল হক।
অনুষ্ঠানে কৃতী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বক্তারা বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজে আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের অর্জন শুধু পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং পুরো এলাকার গৌরব। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পবিত্র কুরআনের মর্যাদা ও সৌন্দর্য ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা কুরআনের এই বাহকদের নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ৩ বছর ধরে অর্ধনির্মিত সাইক্লোন সেন্টার পরিদর্শনে কাজী রওনাকুল ইসলাম টিপু, দ্রুত কাজ শেষের আশ্বাস

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

থানার নাকের ডগায় সিনান ট্রেডার্সে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

পিরোজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ সুখরঞ্জন: ১৪ বছর পর সাবেক এএসপি গ্রেপ্তার

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ২০ মাস করে কারাদণ্ড