Saturday , 12 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে মাঠে প্রশাসন, শুরু পরিচ্ছন্নতা অভিযান

জনপথ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) পিরোজপুরেও একযোগে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।
সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলা থেকে ভিডিও কনফারেন্স ও অনলাইন সংযোগের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত হন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে পিরোজপুরেও শুরু হয় কর্মসূচির মাঠপর্যায়ের কার্যক্রম।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিরোজপুর প্রান্তে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
সরকারি কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও মহানগর পর্যায়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। অভিযানে ড্রেন, পানি জমে থাকা স্থান, পুকুর, খাল, খেলার মাঠ, আবাসিক এলাকা ও অন্যান্য সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও অপসারণ করা হবে।
এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, দুর্যোগ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করার কথা রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও অন্যান্য প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকার ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসকে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আওতায় এনেছে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকায় এ সময়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, পূর্ণ ইউনিফর্ম বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

৬০ বছরেও সংস্কার হয়নি স্লিপার ব্রিজ, দুর্ঘটনার শঙ্কায় ২০ হাজার মানুষ: নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির জেল-জরিমানা

ভান্ডারিয়ায় খাল পরিষ্কার অভিযানে পৌর প্রশাসন, জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

ভান্ডারিয়া পৌরশহরে ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান