Wednesday , 15 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, একজন খালাস

ডেস্ক নিউজ : পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৫ সালে সংঘটিত একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। একই মামলার অপর আসামি মো. ইউসুফ আকনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার বেতমোর বাজারে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত কামরুল আকন ও সোহাগ হাওলাদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউসুফ আকনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

ভান্ডারিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, আসবেন দেশ-বিদেশের লাখো ভক্ত

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

কাউখালী-বরিশাল রুটে সরাসরি নেই কোনো বাস, ভোগান্তিতে হাজারো যাত্রী

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর