ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর জেলার কৃতী সন্তান আহম্মদ সোহেল মনজুর, এমপি জাতিসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) ৮০তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত “High-level Meeting on the Midterm Review of the New Urban Agenda”-এ অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে (UN Headquarters) অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিমন্ত্রী টেকসই নগরায়ণ, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং নিউ আরবান এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখায় পিরোজপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিমন্ত্রীর এ সাফল্যকে পিরোজপুর তথা বাংলাদেশের জন্য একটি সম্মানজনক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি-কে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।















