Sunday , 2 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

ডেস্ক নিউজ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার করফা বাজারে বিয়ের দাবিতে এক নারীর অনশনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের একাংশের অবরোধের মুখে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান প্রায় ১৭ ঘণ্টা অফিসের ভেতরে অবরুদ্ধ ছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, করফা বাজার পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের লাইনম্যান সিরাজুল ইসলাম ওরফে সাইদুলের সঙ্গে বিয়ের দাবিতে শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে তৃষ্ণা মন্ডল (৪২) নামে এক নারী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর একাংশ ঘটনাস্থলে জড়ো হয়ে সাইদুলকে অফিসের ভেতরে আটকে রাখে। তিনি রাতভর সেখানেই অবস্থান করেন।
রোববার (২ আগস্ট) বিকেল প্রায় ৩টার দিকে নেছারাবাদ থানা পুলিশের উপস্থিতিতে পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযোগকারী তৃষ্ণা মন্ডল বলেন, করফা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুৎ সমিতির সাব-অফিসে কর্মরত সিরাজুল ইসলাম বাসা ভাড়া নিয়ে থাকতেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণের পর তাকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। সেই আশ্বাসে বিশ্বাস করে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একাধিকবার শারীরিক সম্পর্কও হয় বলে দাবি করেন তিনি। কিন্তু বর্তমানে সিরাজুল বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তিনি বিয়ের দাবিতে তার বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
অন্যদিকে অভিযুক্ত লাইনম্যান সিরাজুল ইসলাম ওরফে সাইদুল অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখার বিষয়ে পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই নারী ও স্থানীয় কয়েকজন যুবক পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। প্রথমে ৫০ হাজার টাকা এবং পরে এক লাখ টাকা দাবি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, নারী-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজুলকে অফিসে আটকে রেখেছিল। পরে এক লাখ টাকায় বিষয়টি মীমাংসার আলোচনা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তা আর বাস্তবায়ন হয়নি। বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়াই সমীচীন বলে তিনি মন্তব্য করেন।
নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে করফা বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া দুই মরদেহের রহস্য উদঘাটন, মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু; মামলা দায়ের

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে খাদ্য ও গণপূর্ত অধিদপ্তরের সমঝোতা,  টেকসই নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের

পরিচ্ছন্ন ঢাকা গড়তে জোনভিত্তিক তদারকি শুরু করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

নাজিরপুরে পাঠদান ফেলে পদ পদবী নিয়ে ব্যস্ত শিক্ষকরা সমিতিতে দু গ্রুপের দ্বন্দ, পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে ৫ কমিউনিটি ক্লিনিকে সেলিম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা সরঞ্জাম বিতরণ

১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অন্তত ৩০,  গোপালগঞ্জে এমপির গাড়িবহরের দুটি গাড়িও দুর্ঘটনাকবলিত