Saturday , 18 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ডেস্ক নিউজ : সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং নৈতিক সাংবাদিকতা চর্চার লক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার রচনা, পুলিশের সঙ্গে সাংবাদিকদের পেশাগত সম্পর্ক এবং সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী এবং কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান সাংবাদিকদের সঙ্গে পুলিশের পেশাগত সম্পর্ক ও তথ্য আদান-প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অপরদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সাংবাদিকতায় নীতি-নৈতিকতা, দায়িত্ববোধ এবং পেশাগত সততা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এবং দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল পণ্যের কারখানায় অভিযান, মালিকের ২ বছরের জেল

জ্বালানির মূল্য সমন্বয় সীমিত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

কচুয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির

পরিচ্ছন্ন ও সবুজ শিক্ষাঙ্গন গড়তে পিরোজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় কমিশনারের সচেতনতা সভা

পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা

তথ্য কমিশনের বাছাই কমিটিতে স্থান পেলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার