Friday , 11 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পরিচ্ছন্ন ও সবুজ শিক্ষাঙ্গন গড়তে পিরোজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় কমিশনারের সচেতনতা সভা

জনপথ ডেস্ক : পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসম্মত, সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীরা নিজেরা পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে মাদরাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিবৃন্দ ও সংশ্লিষ্টরা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা।।

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মইনুল আহসান মুন্নাকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার