Monday , 20 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মইনুল আহসান মুন্নাকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ  : পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত সরকার জনগণের কাছ থেকে তিনটি নির্বাচন কেড়ে নিয়েছিল। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।”
সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে সরব থেকেছেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে এস আলমসহ বিভিন্ন গোষ্ঠী ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
তিনি দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদী।
এ সময় হাসনাত আবদুল্লাহ জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশ্নের মুখে, রোপণের পর নেই সংরক্ষণের উদ্যোগ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

পিরোজপুরের নেছারাবাদে ভিডিও কলে থাকা অবস্থায় যুবকের আত্মহত্যা, স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: পিরোজপুরে মেলা শুরু ১৯ মে

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম

জনবান্ধব রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে ডিসি আবু সাঈদের নির্দেশনা