Monday , 27 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির জেল-জরিমানা

ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. হালিম শেখ (২৮)। তিনি পিরোজপুর সদর উপজেলার আলমকাঠী এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোকসেদ শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে প্রমাণিত হয় যে, তিনি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছেন। এ অপরাধে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক বাপন সেন।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কন্যাদের সাফল্যে গর্বিত মায়েরা, পাড়েরহাট বালিকা বিদ্যালয়ে ব্যতিক্রমী সংবর্ধনা

আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে চন্ডিপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া মাহফিল

ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী যমুনা পরিবহনের বাস ভান্ডারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ কয়েকজন আহত

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

চার দিনের সরকারি সফরে পিরোজপুর আসছেন এমপি সুলতানা জেসমিন জুঁই

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম