ডেস্ক নিউজ : পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পিরোজপুর জেলার বাড়ির সকল সরকারি কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পিরোজপুরের কৃতি সন্তান মো. নাজিমুল হক।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার ওপর আস্থা রেখে পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় জেলার বাড়ির সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই, যেন এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি।”
তিনি আরও বলেন, “পিরোজপুর জেলার বাড়ির যেসব সরকারি কর্মকর্তা দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন, তাঁদের কল্যাণে কাজ করার পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পিরোজপুরের উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা নিয়ে আসতে নিরলসভাবে কাজ করে যাব।”
মো. নাজিমুল হক বলেন, “পিরোজপুরের উন্নয়ন এবং জেলার বাড়ির সরকারি কর্মকর্তাদের কল্যাণে কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে চাই। এজন্য আমি পিরোজপুরবাসীসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
















