Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি।

এ তালিকায় আছে আলোচিত ছাত্রদল নেত্রী মানসুরা আলমের নাম। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

মানসুরার পোস্ট যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

প্রিয় শুভাকাঙ্ক্ষী-সহযোদ্ধারা,

আপনারা এরইমধ্যে শুনেছেন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে সংরক্ষিত আসনের জন্য নমিনেশন দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দল ও আপনাদের সবার নিকট। এক দশকের লড়াইয়ের পূর্ণতার ভাগিদার আপনারা সবাই।

কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আমার সঙ্গে তুলনা করে অন্য নারীদের হেয় করছেন। এটি সর্বাবস্থায় ঘৃণিত। আপনারা এই মুহুর্তে এ কাজের মাধ্যমে আমার এই বিজয়কে কলুষিত করছেন।

মনে রাখবেন, পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী।

যখন সাইবার স্পেসে বুলির মাধ্যমে আমাকে হেয় করা হতো, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা জয়ী হয়েছেন। এবার আপনাদের বিনয়ী হতে হবে। যদি না হতে পারেন তাহলে আমার এই বিজয়ের কোন স্বার্থকতা থাকবে না।

ধন্যবাদ সবাইকে।’

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

২ হাজার টাকা ছাড়াল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি দিতে হবে ২২৩ টাকা

নজরুল বর্ষের উদ্বোধন, পিরোজপুরে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা

ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়ে পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান

নাজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের বিশেষ সভা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শিরিন খানমের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ