Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নতুন ভবন আছে, শিক্ষক নেই; আড়াই বছর ধরে বন্ধ প্রাক-প্রাথমিকের পাঠদান

মো. শাহজাহান খান, মোরেলগঞ্জ (বাগেরহাট) :
বাগেরহাটের মোরেলগঞ্জে নতুন ভবন নির্মিত হলেও শিক্ষক সংকট ও নানা অবকাঠামোগত সমস্যায় ব্যাহত হচ্ছে ১৫৭ নম্বর উত্তর ফুলহাতা (নারিকেলবাড়িয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষক সংকটে দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ রয়েছে প্রাক-প্রাথমিক শ্রেণির নিয়মিত পাঠদান। অন্যদিকে সুপেয় পানির ব্যবস্থা ও পর্যাপ্ত শৌচাগার না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এসব সমস্যার পাশাপাশি কমছে শিক্ষার্থীদের উপস্থিতিও।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত নাজুক। নানা প্রতিকূলতার মধ্যেও বর্তমানে বিদ্যালয়টিতে ৬৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ে মোট ছয়টি শিক্ষক পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র তিনজন। এর মধ্যে ২০২৩ সালে দুই সহকারী শিক্ষক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় তাঁদের পদ শূন্য রয়েছে। এদিকে প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। ফলে কার্যত মাত্র দুইজন শিক্ষককে সামলাতে হচ্ছে পুরো বিদ্যালয়ের পাঠদান।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় শিফটের ক্লাসে পঞ্চম শ্রেণিতে উপস্থিত রয়েছে মাত্র চারজন শিক্ষার্থী। পাশের একটি কক্ষে সহকারী শিক্ষক লিয়াকত হোসেন একাই তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করাচ্ছেন। ওই দুই শ্রেণিতে উপস্থিত ছিল মাত্র চারজন শিক্ষার্থী। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে একজন ও চতুর্থ শ্রেণিতে তিনজন। অসুস্থতার কারণে প্রধান শিক্ষক আগেই বাড়ি চলে গেছেন।
শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র আরও প্রকট বিদ্যালয়ের পানি ও শৌচাগার ব্যবস্থায়। বিদ্যালয়ে নিজস্ব সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়ে পুকুরের পানি পান করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। পাশাপাশি পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপর্ণা রানী বলেন, “এলাকার বেশিরভাগ অভিভাবক দরিদ্র ও দিনমজুর। তাঁরা ফেনী বা চট্টগ্রামে কাজ করেন। এ কারণে শিশুরা মূলত দাদি কিংবা নানা-নানির কাছে থাকে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়াতে আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়াসহ নানা চেষ্টা করেও খুব একটা সুফল পাচ্ছি না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বলেন, “শিক্ষক সংকটের বিষয়টি ইতিপূর্বে লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তিন মাস হলো আমরা নতুন ভবনে ক্লাস শুরু করেছি। তবে জনবল সংকটের কারণে প্রাক-প্রাথমিকের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শারমিন খাতুন জানান, গত জুন মাস থেকে তিনি এ ক্লাস্টারের দায়িত্ব পেয়েছেন। তবে মাতৃত্বকালীন ছুটি ও বর্ষাকালে যাতায়াত সমস্যার কারণে বিদ্যালয়টি পরিদর্শনে যাওয়া হয়নি। খুব শিগগিরই বিদ্যালয়টি পরিদর্শন করবেন। পাশাপাশি শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ইন্দুরকানী থানার এসআই ইসমাইলসহ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি কারাগারে

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

জিয়ানগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

আট দিন পর পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা, মুক্তিযোদ্ধা মানিক পশারীকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

ময়লার ভাগাড় থেকে জ্বালানি তৈরির চেষ্টা, সুজনের উদ্যোগে নতুন সম্ভাবনা ফুটপাতে জুতা সেলাই করে চলে সংসার, প্রতিদিন ৪০ কেজি পলিথিন প্রক্রিয়াজাতের দাবি; চান সরকারি সহায়তা

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’, ফিরল হারিয়ে যাওয়া চিঠির আবেগ

কাউখালীতে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্য নিহত

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান