Tuesday , 11 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনে আইন প্রয়োগ: জেলা প্রশাসক আবু সাঈদ 

জনপথ ডেস্ক: শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে পিরোজপুরে বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণে মনিটরিং টিম গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
সোমবার (১০ আগস্ট) বিকেলে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজী এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৩০ জন অভিভাবক।
সভায় অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামোগত সুবিধা-অসুবিধা এবং শিক্ষার পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসনও শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানায়।
জেলা প্রশাসক বলেন, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়াই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু এ-প্লাসের প্রতিযোগিতায় না গিয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়েও সতর্ক করেন তিনি। নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে ভর্তি বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।
শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, কোনো শিক্ষক যদি নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিংয়ের দিকে ঠেলে দেন, তাহলে বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি সন্ধ্যার পর কোচিং পরিচালনার বিষয়েও তিনি নিষেধাজ্ঞার কথা জানান।
শিক্ষার্থীদের গাইড বইনির্ভর না করার ওপর গুরুত্ব দিয়ে আবু সাঈদ বলেন, শ্রেণিকক্ষের পাঠদান ও মূল পাঠ্যবইয়ের ওপর শিক্ষার্থীদের নির্ভরশীলতা বাড়াতে হবে। কোনো শিক্ষক গাইড বই অনুসরণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি শিশুর চরিত্র ও ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানকে শুধু পরীক্ষার ফলাফল নিয়ে চাপ না দিয়ে তার প্রতিভা, আগ্রহ ও মানসিক বিকাশের বিষয়েও অভিভাবকদের নজর দিতে হবে। বাড়িতে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করার জন্যও তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য মনিটরিং টিম গঠনের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি কাজ করবে। কমিটি নিয়মিতভাবে প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি সপ্তাহে জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন দেবে।
জেলা প্রশাসক বলেন, সন্তানকে সঠিক শিক্ষা ও মূল্যবোধে গড়ে তোলার দায়িত্ব শুধু শিক্ষকের নয়, পরিবারেরও। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি।
সভা শেষে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা-সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যাবে। প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা করবে। শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা তথ্য অফিস-ইউনিসেফের যৌথ আয়োজনে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ