Monday , 28 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

জনপথ ডেস্ক : ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ভাড়ানি খালের পাড় ও আশপাশের এলাকায় প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা শাখার প্রধান উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আঃ রউফ, জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচি শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়েও সতর্ক করেন জেলা প্রশাসক। সরকারি জমি দখল, খালের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ, অনুমোদন ছাড়া দোকান বা স্থাপনা স্থাপন এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, সরকারি জমি ও খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা সড়ক দখল করে দোকানপাট পরিচালনা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন খাল পর্যায়ক্রমে খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ডিসি সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের উত্থাপিত দাবির ইতিবাচক ফল, ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্তে সরকার

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে মাঠে প্রশাসন, শুরু পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার, দাম কমে হতাশ চাষিরা

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান