Friday , 14 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান

জনপথ ডেস্ক : পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন (VOED)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও নজরদারি বাড়াতে হবে। মাদক ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহসভাপতি আবদুল খালেক শেখ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফ, সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য আবুল কালাম সিকদারসহ স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা সঞ্চালনা করেন মো. কুদরত শেখ।
আয়োজকরা জানান, এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সভার মূল উদ্দেশ্য। এ সময় অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে চন্ডিপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া মাহফিল

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ২০ মাস করে কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ফুলের শুভেচ্ছায় অধ্যক্ষকে বরণ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরিচিতি সভা

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজন আটক, অস্ত্র উদ্ধার

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক