Sunday , 23 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছাব্বির শেখ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) পিরোজপুর সদর থানাধীন মধ্য মরিচাল ৯ নম্বর ওয়ার্ডের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ছাব্বির শেখের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচরে গুঁজে রাখা একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেট থেকে মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছাব্বির শেখ পিরোজপুর সদর উপজেলার মধ্য মরিচাল ৯ নম্বর ওয়ার্ডের মো. মান্নান শেখের ছেলে। তার মায়ের নাম ছেতারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

দোকান বরাদ্দে বৈষম্যের অভিযোগে ক্ষোভ, মঠবাড়িয়া ফিস মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

শান্তি-সম্প্রীতির বার্তায় পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

পিরোজপুরে অর্থনৈতিক জোন ও রেললাইন সম্প্রসারণের অনুমোদনে জেলা বিএনপির আনন্দ মিছিল

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনে আইন প্রয়োগ: জেলা প্রশাসক আবু সাঈদ 

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার