Tuesday , 3 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভান্ডারিয়া পৌরশহরে ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে (২ নভেম্বর) পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযানে শহরের জুতাপট্টি এলাকায় ড্রেনের ওপর ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, প্রধান সড়কের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছবাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে সড়কের ওপর কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র দেখা যায়।
এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব দখল ও প্রতিবন্ধকতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ জোমাদ্দার,উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার সহ বিভিন্ন রাজনৈতিক এবং স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন , ভবিষ্যতে কেউ আবার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে (২ নভেম্বর) পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযানে শহরের জুতাপট্টি এলাকায় ড্রেনের ওপর ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, প্রধান সড়কের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছবাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে সড়কের ওপর কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র দেখা যায়।
এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব দখল ও প্রতিবন্ধকতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ জোমাদ্দার,উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার সহ বিভিন্ন রাজনৈতিক এবং স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন , ভবিষ্যতে কেউ আবার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে উন্নয়নের দৃষ্টান্ত ‘সবার আগে বলদিয়া’ নিজেদের অর্থে পুল নির্মাণ, বলদিয়ায় জনউদ্যোগের সাফল্য

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন, পিরোজপুরে সংবাদ সম্মেলন করলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল