Wednesday , 10 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামাল বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী বরগুনা জেলার সঙ্গেও এই সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যানবাহনের চালক ও হাজারো যাত্রী।
বুধবার (১০ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মালামাল নিয়ে দেবীপুর এলাকার বেইলি ব্রিজে ওঠার সময় হঠাৎ ব্রিজটি ভেঙে যায়। এতে ট্রাকটি খালে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর ব্রিজের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী, রোগীবাহী যানবাহন ও পণ্য পরিবহনকারী ট্রাকগুলো আটকা পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী যানবাহন চলাচলের কারণে এর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, “ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তবে সড়ক যোগাযোগ কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—পিরোজপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে ১৫০০ মানুষের শপথ, মশারি-কয়েল বিতরণ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

৭ নভেম্বরের চেতনায় পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার