জনপথ ডেস্ক : রবিবার (১৮ অক্টোবর) বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ সরকারি সফরে পিরোজপুরে আসেন। পিরোজপুর সার্কিট হাউজে অবস্থানকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিভাগীয় কমিশনারকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনারের এ সরকারি সফর উপলক্ষে পিরোজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

















