Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আগামী হাজার বছর একসঙ্গে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

জনপথ ডেস্ক : বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরে আগামী এক হাজার বছরও সম্প্রীতি ও শান্তির সঙ্গে বসবাসের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ দেশ সব ধর্মের মানুষের। অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সম্মিলিতভাবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে রংপুর নগরীর রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, গত এক হাজার বছর ধরে এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছেন। আগামী এক হাজার বছরও যেন একইভাবে সবাই শান্তি ও সম্প্রীতির মধ্যে থাকতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।
মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধে ধর্ম, মত, শ্রেণি কিংবা পেশার ভেদাভেদ করা হয়নি। সব ধর্মের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর আঘাত এলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানেও দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা কারও জন্য শুভ ফল বয়ে আনেনি। এ বিষয়ে কারও বক্তব্য বা আপত্তি থাকলে তা সংসদে জনপ্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা শুধু ভোট দেওয়া মানুষের জন্য নয়; যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্য কাজ করতে চায়। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি জানান, রংপুর মহানগরীর উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারের সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ খাতে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হচ্ছেন বলে জানান তিনি।
কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ এবং পরিবারভিত্তিক সহায়তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
দুই বছরের মধ্যে হোস্টেলের নির্মাণকাজ শেষ করার নির্দেশ
রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পেছনে নির্মাণাধীন হোস্টেলের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গ্রাম থেকে শহরে আসা আর্থিকভাবে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের বিনা মূল্যে থাকার সুযোগ করে দিতে মন্দির কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। তবে ভবনটির নির্মাণকাজ শেষ করতে আরও অর্থের প্রয়োজন।
এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, আগামী দুই বছরের মধ্যে হোস্টেলটির নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান, যেখানে প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত হবে, মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতক জমিতে ধান চাষ, জামায়াত নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ মামলা চলমান থাকার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা, জমি উদ্ধারের দাবি

আরবি বিভাগের অধ্যাপক থেকে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভিসি, ‘আল্লাহ নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে’, বললেন পিবিপ্রবি উপাচার্য

কাউখালীর শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, ইউএনওকে প্রশাসক নিয়োগ

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

কলেজ আছে, শিক্ষার্থী নেই; পাঁচ পরীক্ষার্থীর সবাই ফেল! শ্রেণিকক্ষে তালা উপস্থিত থাকেন না শিক্ষার্থীরা; শিক্ষক-কমিটির গাফিলতির অভিযোগ

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম