Wednesday , 28 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘কালা ইয়াসিন’ গ্রেপ্তার

জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামি ইয়াসিন খান ওরফে ‘কালা ইয়াসিন’কে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ (বরিশাল)। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার তুষখালী ইউনিয়নে নিজ এলাকার বাড়ির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন খান তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত হাফেজ ওরফে সোমেত খানের ছেলে।
এসআরবি-৮ (বরিশাল) সূত্রে জানা গেছে, ইয়াসিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতির অভিযোগে জিআর মামলা নম্বর ১৪/২৬ ও ২৪৭/২৬ এবং দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮-এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াসিনকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ইয়াসিনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



 

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, আসবেন দেশ-বিদেশের লাখো ভক্ত

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান

জাতীয় ঐক্য ও সংহতির বার্তায় পিরোজপুর জেলা পুলিশের বিপ্লব ও সংহতি দিবস পালন

মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা উদ্ধার

নাজিরপুরে শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে জাল স্বাক্ষরের অভিযোগ!

বি,বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয় মোরেলগঞ্জে প্রধান শিক্ষক কে অবরুদ্ধ, স্কুলের জমি দখলের অভিযোগ

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক গোলাম রব্বানীর দায়িত্ব গ্রহণ

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩

ক্যান্সারে আক্রান্ত মিজান শেখের চিকিৎসায় সহায়তার আকুতি অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি