Saturday , 7 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জাতীয় ঐক্য ও সংহতির বার্তায় পিরোজপুর জেলা পুলিশের বিপ্লব ও সংহতি দিবস পালন

মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর পুলিশ লাইন্সে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে এ দিবসের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

ওজন কমাতে চান, শসা খান

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা মামলায় ফাইনাল রিপোর্ট, আদালতে বাদীর নারাজি

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

কন্যাদের সাফল্যে গর্বিত মায়েরা, পাড়েরহাট বালিকা বিদ্যালয়ে ব্যতিক্রমী সংবর্ধনা

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার