Thursday , 29 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

রিয়াদ মাহমুদ, কাউখালী :

‘হাত ধোয়ার নায়ক হোন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার কাজী হারুন আর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়ার সঠিক কৌশল ও প্রয়োজনীয় সময় সম্পর্কে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) শিক্ষা দেন। তারা সাবান দিয়ে কিভাবে ধাপে ধাপে হাত পরিষ্কার করতে হয় এবং কতক্ষণ সময় ধরে (কমপক্ষে ২০ সেকেন্ড) হাত ধুতে হয়, তা শিক্ষার্থীদের সরাসরি দেখিয়ে দেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,
“শিশুরাই আমাদের ভবিষ্যতের রূপকার। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রথম ও প্রধান ধাপ হলো হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা। কেবল খাওয়ার আগে বা শৌচাগার ব্যবহারের পরেই নয়, যেকোনো জীবাণুমুক্ত থাকার জন্য সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি। আজ আমরা শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি হাত ধোয়ার কৌশল শিখিয়ে দিয়েছি, যাতে তারা নিজেরা এটি মেনে চলে এবং ঘরে গিয়ে তাদের পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে পারে। প্রতিটি শিশুই যেন স্বাস্থ্য সুরক্ষায় এক একজন ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে উঠতে পারে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

শরণখোলায় ‘খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতার’ খোঁজে গিয়ে ছাত্রদল-যুবদলের ওপর হামলার অভিযোগ

জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের উদ্যোগে পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক গোলাম রব্বানীর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়: উন্নয়নে গণমাধ্যম-প্রশাসন একসঙ্গে কাজ করার আহ্বান

ডিসির পরিচয়ে প্রতারণার চেষ্টা: ভুয়া ফোনকল থেকে সতর্ক থাকার আহ্বান পিরোজপুর জেলা প্রশাসনের

৩৫ বছরের নেতৃত্বের অবসান, পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির আব্দুর রব

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা