Monday , 18 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :  পিরোজপুর সদর উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়ন, খাদ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় এক মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় উজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্কুল ফিডিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদাররা।
সভায় স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ, সরবরাহ ব্যবস্থার মান বজায় রাখা, নিয়মিত তদারকি এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে এ কার্যক্রমের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে স্কুল ফিডিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা আব্দুস ছালাম ও ছাত্রদল নেতা হাসিবের মুক্তির দাবিতে কদমতলা বাজারে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ, আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

পিরোজপুরে শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই হবে পরিবারের সম্পদ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন, পিরোজপুরে সংবাদ সম্মেলন করলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

পিরোজপুরে জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ, স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ

পিরোজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন: সাক্ষী হাজিরা ও আদালতের নিরাপত্তায় জোর