Tuesday , 4 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডিসির পরিচয়ে প্রতারণার চেষ্টা: ভুয়া ফোনকল থেকে সতর্ক থাকার আহ্বান পিরোজপুর জেলা প্রশাসনের

ডেস্ক নিউজ: পিরোজপুরের জেলা প্রশাসকের (ডিসি) পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ০১৭৪৫-৯৯২৯০৯ নম্বর থেকে পিরোজপুর জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে জেলা প্রশাসকের নাম ব্যবহার করে যোগাযোগ করা হচ্ছে বলে প্রশাসনের নজরে এসেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের ফোনকলের মাধ্যমে কেউ যদি অর্থ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা, ব্যক্তিগত তথ্য বা অন্য কোনো ধরনের সুবিধা দাবি করে, তাহলে কোনো অবস্থাতেই তা বিশ্বাস করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় সরকারি যোগাযোগ কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যমেই করা হয়ে থাকে। সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ।
জেলা প্রশাসন সর্বসাধারণকে উক্ত নম্বর থেকে আসা কলের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার, কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য প্রদান না করার এবং এ ধরনের প্রতারণামূলক ফোনকল পেলে নিকটস্থ থানায় অথবা জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, “সচেতন হোন, প্রতারণা প্রতিরোধ করুন।”

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪

দুই বিভাগে জাতীয় সেরা, প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করল পিরোজপুরের ঈসা আল মাহীম

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন পিরোজপুরের জাহাঙ্গীর আলম দুলাল

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন