Monday , 15 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

ডেস্ক নিউজ: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ এবং মানসম্মত খাবারের বিষয় গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মোকছেদুল মমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ওয়ালিদ হাসান মিঠুসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, রিজার্ভ অফিসের কর্মকর্তাবৃন্দ, সিভিল স্টাফ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে মাঠে প্রশাসন, শুরু পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রিজ ভেঙে পরে আহত ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক বিতরণ

পজেটিভ পিরোজপুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

হিটওয়েভে স্বাস্থ্যঝুঁকি কমাতে রেড ক্রিসেন্টের উদ্যোগ, পিরোজপুরে প্রান্তিক শ্রমজীবীদের হাতে ছাতা তুলে দিলেন রেডক্রিসেন্ট পিরোজপুর শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

ফুলবাড়ীতে আঙুর চাষে বা‌জিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও