Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মঠবাড়িয়ায় মাছ চুরির প্রতিবাদ করলে কিশোরকে পিটিয়ে জখম ; থানায় মামলা


!জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে টেটা দিয়ে পুকুরে মাছ শিকারের প্রতিবাদ করলে সাকিবুল হাসান (১৭) নামের এক কিশোরকে বিদেশি টর্চ লইট মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই কিশোরের মা ফিরোজা বেগম বাদী হয়ে খলিল মৃধা ও অজ্ঞাত ৩ আসামীর বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় বিষয়টি ফিরোজা বেগম মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান। সে উপজেলার পশ্চিমে টিকিকাটা গ্রামের প্রবাসী বেলায়েত নাজির এর স্ত্রী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের প্রভাবশালী মৃধা বংশের মৃত দেলোয়ার হোসেন মৃধার ছেলে খলিল মৃধা গত ২৫ অক্টোবর দিবাগত রাত পৌনে একটার দিকে চুরি করে টেটা দিয়ে সাকিবুল হাসান এর ঘরের পেছনের পুকুরে মাছ শিকার করতে যায়। সাকিবুল হাসান নিজ ঘরের জানালা দিয়ে পুকুরের পাড়ে মাছ মারতে দেখে ঘর থেকে বেরিয়ে এসে খলিলকে প্রতিবাদ করে। এ সময় খলিল মৃধা টেটা দিয়ে সাকিবুল হাসানকে আঘাত করার চেষ্টা করলে দু হাত দিয়ে সেটা ধরে ফেলে। এসময় খলিল মৃধা টেটা ছেড়ে দিয়ে তার সাথে থাকা বিদেশি টর্চ লাইট দিয়ে কিশোর সাকিবুল হাসান এর মাথায় আঘাত করে দৌড় দেয়। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে সাকিবুল খলিলকে ধাওয়া করতে করতে প্রধান সড়কে মসজিদের কাছে গিয়ে পড়ে যায়। এ সময় তার স্বজন এবং আশপাশের লোকজন ছুটে গিয়ে খলিল মৃধার কবল থেকে সাকিবুল হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত ৯ দিন ধরে সাকিবুল হাসান হাসপাতালে ছটফট করছে।

সাকিবুল হাসানের মা ফিরোজা বেগম (৪০) ও তার প্রতিবেশী দেলোয়ার হোসেন নাজির (৬৮) , হালিম নাজির (৪৩) ক্ষোভের সাথে জানান, এই ঘটনাটি ভিন্নখ্যাতে প্রভাবিত করার জন্য ২৫ অক্টোবরের একটি মারামারির ঘটনা দেখিয়ে খলিল মৃধা বাদী হয়ে আমাদের নামে ২৮ অক্টোবর আদালতে একটি মিথ্যা মামলা করেন। এবং ২ নভেম্বর সোমবার মানববন্ধন করে। খলিল মৃধা যখন আদালতে মামলা করতে প্রবেশ করে, তখন তার নামে এজাহারকৃত মামলা। অথচ বিজ্ঞ আদালতের সে বিষয়টি নজরেও আসেনি।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

উন্নত চিকিৎসার জন্য শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, সবার কাছে চাইলেন দোয়া

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

পিরোজপুর পৌরসভার প্রধান সড়কে ভাঙা ড্রেনের স্লাব, মরণফাঁদে শহরবাসী। দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা প্রধান সড়কগুলোতে দীর্ঘদিনের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে ১৫০০ মানুষের শপথ, মশারি-কয়েল বিতরণ

ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে

জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন