Friday , 6 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

জিয়াউল হক : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে। জনগণের সরকারই জনগণের কথা চিন্তা করে এবং জনগণের জন্য কাজ করে।
শুক্রবার (৬ নভেম্বর) পিরোজপুর ও নেছারাবাদে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-ঝালকাঠি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. কামরুজ্জামান, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

মোরেলগঞ্জে ৫ কমিউনিটি ক্লিনিকে সেলিম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা সরঞ্জাম বিতরণ

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শাহিনের ফেসবুক আইডি ডিজেবল, তাঁর পরিচয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, অবমুক্ত হলো মাছের পোনা