Tuesday , 8 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

জনপথ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও লাল কসটেপে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দুলাল সরদার (৩৫)। তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামে দুলাল সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল সরদারের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুলাল সরদার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ওসি জানান, অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় দুলাল সরদারের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

নাজিরপুরে যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির।

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুরের কৃতী সন্তান প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

জিপিএস ট্র্যাকারে মিলল চুরি যাওয়া অটো, পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা-সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিরোজপুর এসপির

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের