Sunday , 25 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় নদীর বাদামতলা প্রান্ত থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইলিশের প্রজনন সফল হলে এর সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ ভোগ করবেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরে র‌্যালি ও মতবিনিময়

দর্শকদের নতুন কিছু দিতে চান রায়হান রাফি

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

প্রয়াত কৃষক দল নেতা মিজানের পরিবারের পাশে জেলা যুবদল, ১ লাখ টাকা অনুদান দিলেন সদস্য সচিব মাসুদ

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা পরিকল্পনা পুলিশের, পিরোজপুরে জেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি