Monday , 9 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

‎মোঃ হাবিবুর রহমান : চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা।
‎রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এসডিএফ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আরইএলআই প্রকল্পসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
‎
‎কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাস্টার অফিসার ও পিরোজপুর জেলা সমন্বয়ক মো. আমিনুল ইসলাম, ক্লাস্টার অফিসার মো. জহির খান, ডাটা এন্ট্রি অপারেটর মো. কামরুজ্জামান টিপুসহ অন্যরা।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এতে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনও উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
‎
‎বক্তারা আরও বলেন, তাঁরা কোনো করুণা চান না, বরং নিজেদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চান। তাঁদের চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর আগে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করা; আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ ও চাকরিচ্যুতি না করা; নতুন প্রকল্পের বরাদ্দ নিশ্চিত করে বর্তমানে কর্মরত এবং প্রকল্প থেকে বাদ পড়া (ফেইজ আউট) রিলাই ও ফ্যাসিলিটি স্টাফদের কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া।
‎এ ছাড়া এসব দাবি বাস্তবায়ন না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিও জানান তাঁরা।
‎
‎এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী মো: আমিনুল ইসলাম ও জহির মাহমুদ খান বলেন, এ আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়। এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তাঁরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নন; বরং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
‎কর্মসূচি থেকে এসডিএফের হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ওজন কমাতে চান, শসা খান

পিরোজপুরে বয়স যাচাই ও অভিভাবক-স্বাক্ষী ছাড়াই নোটারি বিয়ে: সামান্য অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে পড়ানোর অভিযোগ দুই আইনজীবী সুজিত কুমার মন্ডল ও বাসুদেব হালদারের বিরুদ্ধে, সাংবাদিকদের ‘যা পারেন করেন’ বলে হুমকি

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

৪৪ কোটি টাকার সড়ক, দুর্ভোগে মানুষ—কাজ শুরুর অপেক্ষায় নাজিরপুর–বৈঠাকাটার জনগণ

শরণখোলায় ‘খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতার’ খোঁজে গিয়ে ছাত্রদল-যুবদলের ওপর হামলার অভিযোগ

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

মোরেলগঞ্জে ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই,  চরম ভোগান্তিতে ছয় গ্রামের মানুষ

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদ ‘অসত্য’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

লকেট দেখে পরিচয়, ১১ দিন পর গ্রামের বাড়ি মঠবাড়িয়ায় দাফন স্কুলশিক্ষিকা মুক্তার