Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, ‘রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।’
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হয়।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ

নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, নেতার বাড়িতে হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

১৩ বছর পরও শরীরে গুলির ২৫০ স্প্লিন্টার, ত্যাগের স্বীকৃতির অপেক্ষায় সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিবার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ, পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পিরোজপুরে বয়স যাচাই ও অভিভাবক-স্বাক্ষী ছাড়াই নোটারি বিয়ে: সামান্য অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে পড়ানোর অভিযোগ দুই আইনজীবী সুজিত কুমার মন্ডল ও বাসুদেব হালদারের বিরুদ্ধে, সাংবাদিকদের ‘যা পারেন করেন’ বলে হুমকি

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক জনপথ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু

নতুন ফিচার আনছে জেমিনি