Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নতুন ফিচার আনছে জেমিনি

জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন ‘হেল্প ইজ অ্যাভেইলেবল’ মডিউল যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনে মানসিক চাপ বা সংকটের ইঙ্গিত পাওয়া গেলে জেমিনি স্বয়ংক্রিয়ভাবে এই মডিউলটি দেখাবে। ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের সহায়তায় এটি তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। নতুন ফিচারে থাকা ‘গেট সাপোর্ট নাউ’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সংকটকালীন সহায়তা সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। তারা চাইলে ফোন, বার্তা, অনলাইন চ্যাট বা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সহায়তা নিতে পারবেন। এছাড়া বিশ্বজুড়ে সংকটকালীন সহায়তা সেবাগুলোর উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার কথাও জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল, প্রকৌশল ও নিরাপত্তা টিম ব্যবহারকারীর সুরক্ষা এবং মানবিক সংযোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পাশাপাশি বিভ্রান্তিকর বা ভুল ধারণাকে সমর্থন না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় জেমিনিতে নতুন কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে চ্যাটবট যেন মানুষের মতো ঘনিষ্ঠতা প্রকাশ না করে এবং কোনো ধরনের বুলিং বা নেতিবাচক আচরণে জড়ায় না, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি একটি মামলায় অভিযোগ ওঠে, গুগলের একটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের প্রভাবেই এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে নতুন এই আপডেটে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি গুগল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনে আইন প্রয়োগ: জেলা প্রশাসক আবু সাঈদ 

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর শহরে অবাধে ঘোরাফেরা করা গরুর উৎপাত রোধে পৌরসভার খোয়ার চালু; গরু ধরাতে ফোন করুন ০১৭৬০-৯৭৪৫২৫ (কাইয়ুম)

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল