Tuesday , 19 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ

ডেস্ক নিউজ: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার সাতটি উপজেলায় একযোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইরশাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রাশিদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক নাঈম তালুকদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত করা হচ্ছে।
মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন তথ্য ও সেবা বুথ স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নাজিরপুরে যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির।

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত’

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন