মোঃ হাবিবুর রহমান : বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে পিরোজপুর জেলার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানাতে দাওয়াতি র্যালি ও প্রস্তুতি সভা করেছে জাকের পার্টি।
রোববার (১৫ নভেম্বর) পিরোজপুর জেলা সদরে জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফে অংশগ্রহণের জন্য পিরোজপুরের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যাশায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনার জন্য সবাইকে বিশ্ব ওরশ শরীফে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি চন্দ্র শেখর লিটু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জামান মৃধা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি ফরহাদ আহম্মেদ, কৃষক ফ্রন্টের সভাপতি মো. সেলিম, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সভাপতি সুমন শেখ এবং মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দাওয়াতি র্যালি ও প্রস্তুতি সভা পরিচালনা করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
এ সময় পিরোজপুর সদর উপজেলার সব ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















