Thursday , 20 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জনপথ ডেস্ক : প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে পিরোজপুরে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে যুক্ত ছিলেন সংসদ সদস্য সুলতানা জেসমিন (মহিলা আসন-৪৯)।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় প্রতিযোগিতার সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, খেলার মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন  জাহান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও সভায় অংশ নেন। তারা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, দল গঠন, মাঠ প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে মতামত দেন।
সভায় সংশ্লিষ্টরা প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। জেলার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ফুটবলে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন চিতলমারি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেন বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন