Thursday , 9 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

ডেস্ক নিউজ: পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিনকে ঘিরে পিরোজপুরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন, পরপর দুই দফা বদলির আদেশ জারি হওয়ার পরও তা বাতিল হওয়া এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত থাকার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডা. নিজাম উদ্দিন ২০০৮ সাল থেকে পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত রয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর ২০২৪–২০২৬ মেয়াদের পিরোজপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নথি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা স্মারক নং ৪৫.০১.০০০০.০০০.০০৪.২৫.০০০২.২৫.৬১-৮৩৭-এর মাধ্যমে তাকে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে বদলির আদেশ দেয়া হয়, পরে সেই আদেশ বাতিল করা হয়।
পরবর্তীতে ৫ জুলাই ২০২৬ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং ৪৫.০১.০০০০.০০০.০০৪.১৯.০০০১.২৬.৩২-৫৬৪-এর মাধ্যমে তাকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়। তবে মাত্র একদিন পর, ৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা স্মারক নং ৪৫.০১.০০০০.০০০.০০৪.১৯.০০০১.২৬.৩২-৫৮৫-এর মাধ্যমে ওই বদলির আদেশও বাতিল করে তাকে পুনরায় পিরোজপুর জেলা হাসপাতালেই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, পিরোজপুর জেলা হাসপাতালে ওষুধ ও এমএসআর সামগ্রী ক্রয়ে অনিয়মের মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা স্পেশাল কেস নং-০২/২৫ (তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫)-এ ডা. নিজাম উদ্দিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া তার স্ত্রী ডা. মৌসুমি সুলতানাও পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে একই হাসপাতালে কর্মরত রয়েছেন।
সমাজের বিশিষ্টজনদের মতে, সরকারি চাকরিতে দীর্ঘ ১৮ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং পরপর দুই দফা বদলির আদেশ বাতিল হওয়ার ঘটনায় বদলি নীতিমালার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসক মহল ও সাধারণ মানুষের মধ্যেও নানা আলোচনা চলছে।
এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, “বদলির আদেশ এবং বদলি বাতিল দুটিই সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। যথাযথ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন, আমি বিধি অনুযায়ী সেটিই বাস্তবায়ন করব।”
এ বিষয়ে ডা. নিজাম উদ্দিনের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের বদলি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ভান্ডারিয়ায় গভীর রাতে দুটি বাসে আগুন,বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: পিরোজপুরে মেলা শুরু ১৯ মে

ফুলেল শুভেচ্ছায় পিরোজপুরের নবাগত এসপিকে বরণ, দায়িত্ব নিলেন তালেবুর রহমান

নাজিরপুরে আধা ঘণ্টার ব্যবধানে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলো বিআরটিএ

গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অন্তত ৩০,  গোপালগঞ্জে এমপির গাড়িবহরের দুটি গাড়িও দুর্ঘটনাকবলিত

নেছারাবাদে অগ্নিকাণ্ডে সর্বস্বান্তদের পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঢেউটিন চাল ও নগদ অর্থ

পিরোজপুরের সন্ধ্যা নদীতে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস