Wednesday , 15 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

ডেস্ক নিউজ : পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব বিষয় শুনে দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা ও মানসম্মত খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় সভা সঞ্চালনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মোকছেদুল মমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ওয়ালিদ হাসান মিঠু, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিসের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

পিরোজপুরের জিয়ানগরে এডিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ, শোকজ পেলেন উপজেলা পরিষদের সিএ আরাফাত

শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনে আইন প্রয়োগ: জেলা প্রশাসক আবু সাঈদ 

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা