Friday , 23 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ২ নম্বর কদমতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ভৈরামপুর গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের সামনের কাঁচা সড়কে এ অভিযান চালানো হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মোস্তফা হাবিউল্লার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এতে এসআই মো. মোস্তফা সাখওয়াতসহ ডিবির সদস্যরা অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াবা কেনাবেচার সময় মাসুদ খান (২৬), মো. হাসিফ ওরফে আরিফ (২৭) এবং মো. আলী আকবর শেখ (৩২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই সদর উপজেলার উত্তর কদমতলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় হাসান শেখ (২৩) ও রবিউল হাওলাদার (৩৫) নামের আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বাড়ি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর জুজখোলা এলাকায়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে শীতের আগাম প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

ফুলের শুভেচ্ছায় অধ্যক্ষকে বরণ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরিচিতি সভা

পিরোজপুরের কাউখালীতে আমরাজুড়ি সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব মোহাম্মদ আব্দুর রউফ, নির্মাণে অগ্রগতির আশ্বাস

নাজিরপুরে পাঠদান ফেলে পদ পদবী নিয়ে ব্যস্ত শিক্ষকরা সমিতিতে দু গ্রুপের দ্বন্দ, পাল্টাপাল্টি অভিযোগ

কাউখালীতে গাছ থেকে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতায় বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা