Wednesday , 29 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে প্রতীকীভাবে ৭৩৪টি গাছ রোপণের কর্মসূচি শুরু হয়েছে পিরোজপুরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্মৃতিকে ধারণ করেই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ যেমন ভবিষ্যৎ প্রজন্মকে ছায়া, অক্সিজেন ও পরিবেশগত নিরাপত্তা দেয়, তেমনি শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না, প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করব।”
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৭৩৪ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতীকীভাবে ৭৩৪টি গাছ রোপণ করা হবে। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
তারা আরও জানান, শুধু গাছ রোপণেই সীমাবদ্ধ না থেকে সেগুলোর নিয়মিত পরিচর্যা, সংরক্ষণ ও টেকসইভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা আব্দুস ছালাম ও ছাত্রদল নেতা হাসিবের মুক্তির দাবিতে কদমতলা বাজারে মানববন্ধন

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, একজন খালাস

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

নতুন ফিচার আনছে জেমিনি

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর