Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আবু সাঈদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর বিকেলে উপজেলার ইন্দুরহাট বন্দরে সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে থেকে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে আবু সাঈদ সরাসরি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নেছারাবাদে প্রথমবারের মতো ওই ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গত রোববার (২৫ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় ও সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজসংলগ্ন এলাকা থেকে হঠাৎ বের হওয়া মিছিলটি এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ হয়। এ সময় মিছিলকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারণ করেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘গত ২৫ অক্টোবর দুপুরের দিকে একটি মিছিল বের হয়েছিল। আবু সাঈদ ওই মিছিলে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এ ঘটনায় তাঁকে আজ (১২ নভেম্বর) রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।’

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুদর্শন মন্ডল গ্রেফতার

স্বেচ্ছাসেবায় অবদানের স্বীকৃতি, পিরোজপুরের ৭ তরুণ পেলেন পুরস্কার

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা মুখ্য: প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

পিরোজপুরে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর জেলা প্রশাসকের

কাউখালীতে কঁচা নদীতে অভিযান: ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার