Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

রিয়াদ মাহামুদ, কাউখালী :

পিরোজপুরের কাউখালীতে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী ও পুলিশ সুপার মোঃ তালেবুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় আশ্রম এলাকা পরিদর্শন করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
উৎসব চলাকালীন সময়ে লাখো ভক্ত-দর্শনার্থীর সমাগম ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সুগম করা, সুশৃঙ্খল গাড়ি পার্কিং, সুপরিসর অনুষ্ঠানের স্থান নির্ধারণ, খাবার রান্নার ঘর স্থাপন, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সময়োপযোগী সূচি নির্ধারণসহ প্রতিটি বিষয়ের খোঁজখবর নেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট আয়োজক কমিটি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) এবাদ আলী। এছাড়া শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী উৎসবের প্রস্তুতি সম্পর্কে বলেন,
“শ্রীগুরু সংঘের রাস উৎসব শুধু কাউখালী বা পিরোজপুর নয়, দেশের একটি অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে অগণিত ভক্ত ও পুণ্যার্থী এখানে সমবেত হন। তাই উৎসবটি যাতে অত্যন্ত শান্তিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগের ওপর আমরা বিশেষ জোর দিয়েছি। আশা করছি সকলের সহযোগিতায় একটি সুন্দর ও স্মরণীয় রাস উৎসব উপহার দিতে পারব।
পুলিশ সুপার মোঃ তালেবুর রহমান বলেন, “রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আশ্রম চত্বর এবং এর আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে সকলে মিলে একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পারি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের নিয়ে পিরোজপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরে মাছ ধরার ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার, ট্রলার রেখে পালাল চোরাচালানকারীরা

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ