Wednesday , 29 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে গোডাউনে চুরির সময় যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

ডেস্ক নিউজ : পিরোজপুর শহরে একটি ফলের গোডাউনে বৈদ্যুতিক সার্ভিস তার ও অন্যান্য মালামাল চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে শহরের পুরাতন পৌরসভা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবক সাগর শেখ (২৭) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসার শেখের ছেলে।
গোডাউনের মালিক রাজু হাওলাদার জানান, রাতে তার ফলের গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সার্ভিস তার কেটে চুরির চেষ্টা এবং অন্যান্য মালামাল নেওয়ার প্রস্তুতিকালে স্থানীয়রা সাগর শেখকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুর শহরে ধারাবাহিকভাবে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসানের মালিকানাধীন সিনান ট্রেডার্স গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্সসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এসব ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

ভান্ডারিয়ায় গভীর রাতে দুটি বাসে আগুন,বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র