Tuesday , 14 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

ডেস্ক নিউজ: সাইবার স্পেস বা যেকোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্যের প্রচার, কেনাবেচা, সরবরাহ ও আর্থিক লেনদেনের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। নতুন আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি, নিজস্ব ডগ স্কোয়াড গঠন এবং পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সুযোগও রাখা হয়েছে।
সংশোধিত আইনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বা অন্য কোনো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক বা নেশাজাতীয় দ্রব্যের প্রচার, ক্রয়-বিক্রয়, সরবরাহ কিংবা এসব কার্যক্রমে মধ্যস্থতা করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি বা অন্য যেকোনো ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক-সংক্রান্ত আর্থিক লেনদেনও শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা হয়েছে।
নতুন আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সাইবার মাধ্যমে সংঘটিত এসব অপরাধে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া অপরাধ প্রমাণের জন্য বাধ্যতামূলক হবে না।
আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে যেকোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া যাবে। পাশাপাশি সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সংঘটিত অপরাধের ক্ষেত্রে যেকোনো মেয়াদের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে সংশোধিত আইনে সংস্থাটিকে নিজস্ব ডগ স্কোয়াড গঠনের পাশাপাশি দায়িত্ব পালনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া মাদকপ্রবণ এলাকায় মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান যুক্ত করা হয়েছে। তবে সাধারণ আদালতের এখতিয়ারও বহাল থাকবে।
বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উঠলেও তা নাকচ করা হয়। আলোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “মাদকদ্রব্য কেনাবেচায় বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক

স্বেচ্ছাসেবায় অবদানের স্বীকৃতি, পিরোজপুরের ৭ তরুণ পেলেন পুরস্কার

ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কাউখালীর ডলফিন চত্বর

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

মোরেলগঞ্জে ৫ কমিউনিটি ক্লিনিকে সেলিম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা সরঞ্জাম বিতরণ

ইন্দুরকানী থানার এসআই ইসমাইলসহ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি কারাগারে

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

কাউখালীতে পাঙ্গাসিয়া খালে মৎস্য অধিদপ্তরের অভিযান, ৬০ হাজার টাকা মূল্যের ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট