Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর এই নাটকেরই ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। দর্শকদের কাছে তিনি এখন ‘জাতীয় ফুপু’।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির বিপুল জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। পর্দার চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের একটি অপূর্ণতা যেন পূরণ করেছে বলে জানান তিনি। দীপা খন্দকার বলেন, বাস্তব জীবনে তার কোনো ভাই নেই, তাই কখনো ‘ফুপু’ হওয়া হয়নি। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। এটি তার জন্য বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, গত দুই-তিন দশকে এমন ঘটনা তিনি দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দর্শকদের এই আগ্রহই প্রমাণ করে, পারিবারিক গল্পের প্রতি তাদের ভালোবাসা এখনো অটুট। নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে। দীপা বলেন, শুরুতে তারা বুঝতেই পারেননি যে নাটকটি এতটা দর্শকপ্রিয়তা পাবে।

তবে দর্শকদের ভালোবাসাই এটিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত হওয়া এই নাটকে দীপার বিপরীতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। গল্পে তাদের উপস্থিতি নতুন আবেগ যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফাতেমা ফুপু’ চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—পিরোজপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে ১৭৫ শিক্ষার্থী

ইউপি নির্বাচনকে ঘিরে কাউখালীতে বইছে আগাম ভোটের হাওয়া: ১৪৮ প্রার্থীর বায়োডাটা জমা, তৃণমূলে চাঙ্গা বিএনপি

ঝালকাঠিতে কল্পনা রানীর কোটি টাকার প্যাকেজিং ব্যবসা

পিরোজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত শেখ রিয়াজ উদ্দিন রানা:  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদ

ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল পণ্যের কারখানায় অভিযান, মালিকের ২ বছরের জেল

কাউখালীতে নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, যানবাহন পারাপার বন্ধ